কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রাজু নামের হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছেন। নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।

বিজ্ঞাপন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, গত বৃহস্পতিবার বিকেলে কারাগার-২ এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাজু।

পরবর্তী সময়ে ডিউটিরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন