গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলন

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ দুটি উত্তোলন করা হয়। আর সোহেল রানা মোল্লার লাশ তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।

গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার ও রাসেল মুন্সির উপস্থিতিতে লাশ দুটি উত্তোলন করা হয়। সোহেল রানা মোল্লার লাশটি উত্তোলন করান এসি-ল্যান্ড মারুফ দস্তগীর।

পরে সুরতহাল রিপোর্টের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

লাশ দুটি উত্তোলন করে তদন্ত করার জন্য গোপালগঞ্জ সদর থানা পুলিশের পক্ষ থেকে রোববার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করা হয়। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই আবেদন মঞ্জুর করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন