কৃষকের লাশের পাশেই প্রাইভেটকার, আটক ৪

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

কৃষকের লাশের পাশেই প্রাইভেটকার, আটক ৪

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকের লাশের পাশেই ছিল সাদা প্রাইভেটকার। রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম রবিউল শেখ। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার শেখের ছেলে ।

তার পিতা গোলাম সরোয়ার শেখ বলেন, আমার ছেলেকে নিয়ে শাহিদ তার জামাইয়ের বাড়িতে মোটরসাইকেল আনতে যায়। সেখানে তর্ক-বিতর্কের পর আমার ছেলেকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে পাশেই একটি লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ধারণা করা হয়, হত্যার পর লাশ ফেলে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন