আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছে ১২ শত ফুট দীর্ঘ এক বিশালাকার পতাকা।
শুক্রবার বিকেলে হলুদ জার্সিতে সেজে এই বিশাল পতাকাটি নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেন স্থানীয় শত শত ব্রাজিল ভক্ত।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই র্যালিতে প্লাস্টিক বাঁশির শব্দ, রঙিন আতশবাজি আওয়াজে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।প্রতিবার বিশ্বকাপ এলেই পলাশ বাজার ব্রাজিল সমর্থকরা বিশাল আকারের পতাকা নিয়ে র্যালী বের করে। সমর্থকদের দাবি এবারের বিশ্বকাপে নিজেদের পছন্দের দলই ছিনিয়ে আনবে বিজয়ের ট্রফি।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান সাথে বিশ্বকাপে দলটির সাফল্য কামনা করেন।
এম এ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

