বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ একদিন শক্ত অবস্থান তৈরি করবে। আমরা সেভাবে কর্মসূচি গ্রহণ করব। আমরা খেলোয়াড় তৈরি করে খেলাধূলায় সুনাম অর্জন করবো। সেই ধারায় ক্রীড়াবিদদের কল্যাণে চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা ৩শ থেকে বাড়িয়ে ৫শ করা হবে ।

বিজ্ঞাপন

রোববার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩শ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও ২শ জনকে এই সুবিধার আওতায় এনে মোট সংখ্যা ৫শ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...