কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গৃহবধূ মনোয়ারা খাতুনের (৪৬) লাশ তিন মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে রোববার দুপুর ১২টায় উপজেলার নওদা ক্ষেমিড়দিয়াড় কবরস্থান থেকে লাশ উত্তোলন করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমিড়দিয়াড় এলাকার বাসিন্দা।
জানা যায়, তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। এই ঘটনায় তার দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে সুমন হোসেন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

লাশ উত্তোলনের সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

