ঝিনাইদহে তাহসিন আহমেদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত তাহসিন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মোঃ সোহেল মিয়ার পুত্র।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, তাহসিন মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে যায়। পরে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় মসজিদের মাইকে খোঁজ চেয়ে প্রচারণা চালায়। দুপুরে স্থানীয়রা তাহসিনকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ সামশুল আরেফিন জানান, এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

