আ.লীগ নেতা ‘মামা ফয়েজ’ গ্রেপ্তার

আ.লীগ নেতা ‘মামা ফয়েজ’ গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনার খালিশপুর থানার সহসভাপতি কাজী ফয়েজ মাহমুদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে আটক করে খুলনা মহানগর ডিবি।

বিজ্ঞাপন

ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তারের পর কাজী ফয়েজকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। নাশকতা ও দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।

জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের ঘনিষ্ঠ ও কথিত মামা ছিলেন এই ফয়েজ।

শেখ সোহেলের সবচেয়ে ঘনিষ্ঠ এই ফয়েজ ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন