বাগেরহাটের চিতলমারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে র্যালি, পথসভা, মৎস্য অবমুক্তকরণ ও অফিস উদ্বোধন করা হয়। দুপুর ১২টায় হাজারো নেতাকর্মীর সমন্বয়ে এই র্যালির নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
চিতলমারী সদর উপজেলার পুরতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে র্যালিটি উপজেলা মোড়ে গিয়ে এক পথসভা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি নেতা নমিনী চিফ ইঞ্জি: নৌ, অ্যাড. মাসুদ রানা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপি নেতা অহিদুজ্জামান অহিদসহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু, নব নির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শেখ ফজুলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
র্যালি প্রদর্শন করে উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও তাঁতী দল। অবশেষে সরকারী জলাশয়ে মৎস্যপোনা আবমুক্ত করা হয়ও উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় এর ফিতা কেটে ফলক উন্মোচন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

