উদ্ভূত পরিস্থিতিতে চুয়াডাঙ্গা দর্শনা কেরুর নির্বাচন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে দর্শনা গেস্ট হাউজে কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ, তৈয়ব আলি, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মনিরুল ইসলাম, জয়নাল আবেদীন, নির্বাচন পরিচালনা কমিটির চোয়ারম্যান আ. ছাত্তার।
দুই ঘণ্টা বৈঠকের পর কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন সাময়িক স্থগিত করেন। আগামী ১৬ ফেব্রুয়ারি মিলটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, গত ৬ ফেব্রয়ারি কেরুর কর্মকর্তা নুরুল হাসান ও জয়নূল আবদিন মারপিটের ও কেরুর উৎপাদন বন্ধের ঘটনায় মিলটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ ক্ষমা চেয়েছেন।
তিনি আরও জানান, কেরুর প্রশাসনের পক্ষ থেকে একটি জিডি পাঠানো হয়েছে। মিলের কার্যক্রম বন্ধের আল্টিমেটামের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। আজ রাতেই সিদ্ধান্ত জানানো হবে। এদিকে আগামী রোববার ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিকরা তাদের বিক্ষোভ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। বৃহস্পতিবার বিক্ষোভকে কেন্দ্র করে মিলের মাড়াই কার্যক্রম ১০ ঘণ্টা বন্ধ থাকায় মিলের প্রায় কোটি টাকার লোকসান হয়েছে বলে জানায় মিল কর্তৃপক্ষ।
কেরু চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচনের মাত্র ১০ দিন বাকি থাকতে ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রর্থী ও কেরুর পার্বতিপুর বন্ডেড ওয়ার হাউজ ইনচার্জ আওয়ামী লীগ সরকারের দোসর সৌমিক হাসানকে পঞ্চগড় সুগার মিলে জ্যেষ্ঠ করণিক হিসেবে বদলির খবর বৃহস্পতিবার দুপুরে কেরুর মিল এলাকায় ছড়িয়ে পড়ে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন চীপ অপ পারসোনেল হামিদুল হক স্বাক্ষরিত বদলির আদেশটি পাওয়ার পর পরই কেরু মিলের শ্রমিক ও কর্মচারীরা উদ্দেশ্য ও হয়রানি মূলক বদলি বাতিল করতে ঐদিন বেলা দেড়টা মিলের ডোঙা, কারখানা ও বয়লারের কার্যক্রম বন্ধ করে দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

