সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্ত রক্ষায় ১৭ ব্যাটালিয়ন ও ৩৩ ব্যাটালিয়নে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য সংখ্যাও।
বিজ্ঞাপন
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গভীর রাতেও আমারা সতর্ক রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে। অতিরিক্ত ফোর্স এনে টহল বাড়িয়ে দেয়া হয়েছে।
১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাজিব শাহরিয়ার বলেন, আমার আওয়াতায় ৮৪ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পেট্টোলিং বাড়ানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বোর্ডসহ অন্যান্য সরঞ্জাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া বিএসএফের পুশইন কঠোর হস্তে দমন করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

