সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক
শামিমা পারভীন রত্না

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

রত্না জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক করার পর রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামিমা পারভীন রত্না সাতক্ষীরা সদর থানার মেহেদী মার্কেট এলাকার বাসিন্দা এবং শওকত হোসেনের মেয়ে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন