আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

নিহত মিশকাত রহমান সুলতান (১২) কামারগন্না গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে। সে ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নিহতের মা সেলিনা বেগম জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সুলতান ও তার ৪-৫ বন্ধু সকালে কামারগন্না স্কুলমাঠে ফুটবল খেলতে গিয়েছিল। সকাল সাড়ে দশটার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে সুলতান আহত হয় মাঠে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে আনেন। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আফসানা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন