চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ আসনে নির্বাচনে লড়বেন দলটির জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার জামায়াতের আলুকদিয়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধনের সময় তার নাম ঘোষণা করেন জেলা আমির রুহুল আমিন।

বিজ্ঞাপন

পারভেজ রাসেল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রশিবিরের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জজ আদালতের একজন আইনজীবী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন