রূপসায় অস্ত্র ও গুলিসহ রাজু মোড়ল আটক

রূপসায় অস্ত্র ও গুলিসহ রাজু মোড়ল আটক
ফাইল ছবি

খুলনার রূপসায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ রাজু মোড়ল (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজু মোড়ল রামনগর এলাকার ইমান আলি মোড়লের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ ৯ অক্টোবর ভোর আনুমানিক ৫টার দিকে রূপসা থানা-পুলিশ ও খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে। রামনগর এলাকার একটি স্থানে চালানো এই যৌথ অভিযানে একটি পিস্তল ও ৭.৬৫ এমএম ক্ষমতার দুই রাউন্ড গুলিসহ রাজুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন