ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের পর আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেও দুই পক্ষ আবারও মারামারিতে জড়িয়ে পড়ে।
জানা গেছে, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলছিল। বৃহস্পতিবার স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের ৯ জন এবং বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুল কমিটি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষ কমিটি মানতে রাজি না হওয়ায় তারাই হামলা চালায়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

