চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত বাবুর বাড়িতে এনসিপি নেতারা

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে নিহত বাবুর বাড়িতে এনসিপি নেতারা

চুয়াডাঙ্গা দর্শনার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অর্ধশত প্রতিনিধির একটি দল গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার ৯ জুলাই বিকাল সাড়ে ৪টার সময় এনসিপির প্রতিনিধি দল নিহতের বাড়ি গিয়ে বিএসএফের গুলিতে নিহতের বাবা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও তিন বছর বয়সি একমাত্র শিশু কন্যা আয়েশা খাতুনের পাশে বসে যাবতীয় ঘটনা শোনেন। পরে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম নিহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশে বলেন, বিষয়টি নিয়ে আমরা ও আমাদের সংগঠন দেখবো, আপনারা এই পরিবারের পাশে থাকবেন। পরে এনসিপি প্রতিনিধি দলটি নিহত ইবরাহিম বাবুর কবর জিয়ারত করেন ও কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সীমান্তের দিকে যান ও ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবো না দেবো না বলে স্লোগান দেয়।

বিজ্ঞাপন

বিকেল ৫টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করার পর ঝিনাইদহের উদ্দেশে দর্শনা ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন