মোটরসাইকেল উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

মোটরসাইকেল উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শফি মিয়া নামে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকালে উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে।

বিজ্ঞাপন

বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন বলেন, সকালে গ্রাম থেকে আরেক ব্যবসায়ী মো. উলফাতকে নিয়ে মোটরসাইকেলে যশোরে যাচ্ছিলেন শফি। দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে শফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত উলফাতকে ভর্তি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন