বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

স্টাফ রিপোর্টার, যশোর

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বর্তমানে আট থেকে দশ জনের একটি দল ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে।

বিজ্ঞাপন

রোববার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত জড়ো করা নারী-পুরুষ ও শিশুদের দুই দেশের সীমান্তের মধ্যবর্তী জিরো লাইনে অবস্থান করতে দেখা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে কাঁটাতারের গেট খুলে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের জিরো লাইনে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদেরকে ভারতে ফিরিয়ে নেয়নি।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সোমবার রাত থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে আট থেকে দশ জন নারী, পুরুষ ও শিশু সাদিপুর সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...