চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে বিএডিসি ফার্মে সাদ্দাম হোসেন (২৬) আম কুড়াতে যান। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ডা. তারেক রহমান জুনায়েদ তাকে মৃত ঘোষণা করেন ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আমি শুনেছি গভীর রাতে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফার্মপাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন