ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা আসিফ ইকবাল কাজলের মা জরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জরিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি শনিবার ভোরে অজু করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তার পাঁচ ছেলেসহ নাতি-নাতনি আছে।
আসিফ ইকবাল কাজলের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আত্মীয়-স্বজন বংকিরা গ্রামের বাড়িতে ভিড় জমান।
শনিবার বাদ আসর বংকিরা হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

