আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদ‌হে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

আরিফুল আবেদীন টি‌টো, ঝিনাইদহ

ঝিনাইদ‌হে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
স্বজনদের আহাজারি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়‌নের খড়িবাড়িয়া গ্রামে শনিবার দুপুরে পেঁয়াজের ক্ষে‌তে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন রনজিত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ আরও ৪ জন কৃষক।

বিজ্ঞাপন

বজ্রপাতে নিহতরা হলেন, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) ও লক্ষীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে স‌মির বিশ্বাস (৪০)।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহত কৃষকরা শনিবার দুপুরে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজন নিহত ও অপর ৪ জন কৃষক আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের ম‌ধ্যে দুইজনকে প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেয়া হ‌য়ে‌ছে।

‌শৈলকূপা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের দায়িত্বরত কর্মকর্তা ডা. এহতেশাম শহীদ জানান, বজ্রপাতে হতাহতদের শরীর মারাত্মকভা‌বে ঝলসে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন