স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরার শালিখায় বিদ্যুৎতের হাত থেকে নিজের শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৫ টার দিকে স্ত্রী দীপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ছিটকে পড়ে। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী -সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি তবে এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। এদিকে স্ত্রী, মাসহ পরিবারের তিন সদস্যের একমাত্র উপার্জনক্ষম অপূর্বর অকাল মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন