আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পলিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পলিত
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও জেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও নাটিকা, সকাল সাড়ে ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এদিন বাদ জোহর ও সুবিধাজনক সময়ে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এর আগে বুধবার চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দিয়ে সাজানো হয়। এদিন বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের ছড়া কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন