খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মো. রনি ওরফে কালা রনি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। রোববার রাত ১২টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে রনির মোবাইল ফোনে কল আসে। তিনি বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়ার পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রনি চিহ্নিত মাদক কারবারি ছিলেন বলে জানা গেছে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, রনি খুলনার ‘বি’ কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিলেন। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ করে গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

