খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

খুলনা ব্যুরো

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
গুলিবিদ্ধ নয়ন শেখ। ছবি: আমার দেশ

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় নয়ন শেখ (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বালুর মাঠ দারোগার বস্তিতে এ ঘটনা ঘটে। গুলিটি তার ডান পায়ের রানে লাগে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ নয়ন শেখ লবণচরা থানার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে। তিনি হত্যা ও মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নয়ন শেখ মোটরসাইকেলে করে টুটপাড়া বালুর মাঠ এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এ গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন