কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর বাজারে বালুভর্তি ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী আসমত আলী (৬০) নিহত হন।

অপরদিকে সকাল ৮টায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ভিজিএফ চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫২) প্রাণ হারান।

নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে। নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মণ্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর বাজারে বালুভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস খাতুন।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন