নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

নড়াইলে টিকটক করার নিষেধ না মানায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, লিমন মল্লিকের (৩০) স্ত্রী সুমনা ফেরদৌসী (৩৬) টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি খোলামেলা পোশাকে নানা ধরনের ছবি ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে আদান-প্রদান করতেন। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে লিমন সুমনাকে সোমবার সকালে বসতঘরে শ্বাসরোধে হত্যার পর বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। সকাল ১০টার দিকে লিমন দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান। বিকেল ৫টার পর বাড়িতে এসে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে প্রাথমিক তদন্তে হত্যার প্রমাণ পেয়ে রাতেই লিমনকে আটক করে পুলিশ।

অজিত কুমার রায় আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন সুমনাকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সুমনার মা লিমনের বিরুদ্ধে মামলা করেছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন