বাগেরহাটে পুত্রবধূর হাত থেকে বাঁচতে শাশুড়ির সংবাদ সম্মেলন

বাগেরহাটে পুত্রবধূর হাত থেকে বাঁচতে শাশুড়ির সংবাদ সম্মেলন

বাগেরহাটে ৯০ বছর বয়সী শাশুড়িকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। তাছাড়া ওই পুত্রবধূ ননদকে মারধর ও দেবরকে হত্যার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এসবের প্রতিকার চেয়ে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অসহায় শাশুড়ি কানন বালা দাস। কানন বালা দাস বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামের সুনীল কুমার দাসের স্ত্রী । সংবাদ সম্মেলনে কানন বালা দাসের ছেলে জগবন্ধু দাস ও মেয়ে কৃষ্ণাদাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জগবন্ধু দাস তার মায়ের পক্ষে লিখিত বক্তব্যে বলেন, আমার বৃদ্ধা মাকে মেজো ভাই বাদল দাস ও তার স্ত্রী দিপা বালা দাস বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তারা মায়ের বসতঘর দখল করার পাঁয়তারা করছে। সম্পত্তি আত্মসাত করার জন্য তারা আমাকে হত্যার হুমকিও দিয়ে যাচ্ছে।

জগবন্ধু দাস আরও বলেন, ২০১০ সালে আমার ভাই বাদল দাস পরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। ২০১৬ সালে বাদল দিপা বালা দাসকে বিয়ে করে ঘরে আনে। এরপর থেকেই দিপা অসৎ আচরণ করতে থাকে। ২০১৮ সালে বাদল ও দিপা স্থানীয় বিনয় দাসের সহযোগিতায় আমার মা কানন বালার ১৩ শতক জমির ২ লাখ টাকার গাছ কেটে বিক্রি করে দেয়। পরে ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে।

তিনি আরো বলেন, ২০১৫ সালে ১৬ লাখ টাকা খরচ করে মাকে আমি ও আমার বড় ভাই ডা. বিষ্ণু দাস ঘর নির্মাণ করে দেই। তারা আমার মাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে সেখানে বসবাস শুরু করে। তারা মায়ের স্বর্ণালংকার, নগদ টাকা ও ফার্নিচার নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে কানন বালা বলেন, দিপার একের পর এক মিথ্যা মামলায় আমার ছোট ছেলে জগবন্ধু দাসের চাকরি হারানোর উপক্রম হয়েছে। তার অত্যাচারে আমার পরিবার অতিষ্ঠ। এ পরিস্থিতিতে আমি প্রশাসন, মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচার চাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন