আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধভাবে নারী নির্যাতন, গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধভাবে নারী নির্যাতন, গ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারী এক নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার খাদিমপুর বেলেদারী ফাঁকা মাঠের পার্শ্ববর্তী একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

শনিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের ফয়সালের স্ত্রী কবিতা, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মিজান, সামাদ আলী, আদম, শাহজাহান এবং শিয়ালমারি গ্রামের আব্দুস সালাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার সাতগাড়ী এলাকার বাসিন্দা ওই নারীর (ভিকটিম) সঙ্গে কৌশলে সুসম্পর্ক গড়ে তোলেন একই এলাকার ফয়সালের স্ত্রী কবিতা (৩০)। পূর্ব পরিচয়ের সূত্র ধরেই কবিতা ওই দিন নির্যাতিত নারীকে ইজিবাইকে করে চুয়াডাঙ্গা বেলেদারী ফাঁকা মাঠে নিয়ে যান। এসময় দেশীয় অস্ত্রের মুখে ওই নারীকে জিম্মি করে আব্দুস সালাম, শাহজাহান, সামাদ আলী, আদম আলী ও মিজান পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ও হুমকি দেওয়া হয়।

পরে রাতেই কবিতা ও ওই নারীকে ইজিবাইকে করে চুয়াডাঙ্গা বড়বাজারে নামিয়ে দেয় আসামিরা। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে ওই নারী তার স্বামীকে পুরো ঘটনা খুলে বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। মূল পরিকল্পনাকারীসহ জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন