গ্রামীণফোনের এসআরের বিরুদ্ধে সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

গ্রামীণফোনের এসআরের বিরুদ্ধে সাড়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জীবননগর বাজারের মোল্লা মার্কেটের এক ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীর মোবাইল ফোন থেকে কৌশলে প্রায় সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি সজিব হোসেনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদুল ইসলাম জীবননগর পৌর শহরের পুরাতন তেঁতুলিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আমিনুর বিশ্বাসের ছেলে। তিনি জীবননগরের ‘শিল্পী জুয়েলার্সের স্বত্বাধিকারী। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী রাশেদুল ইসলামের লিখিত অভিযোগ সূত্রে জানা

গেছে, জীবননগর মোল্লা মার্কেটে তার জুয়েলারি ব্যবসার পাশাপাশি ফ্লেক্সিলোড ব্যবসা রয়েছে।

ব্যবসার উন্নতির জন্য গ্রামীণফোনের এসআর (সেলস

রিপ্রেজেন্টেটিভ) সজিব হোসেন তাকে ‘ককপিড’ নামের

একটি অ্যাপস ডাউনলোড করে দেন। সরল বিশ্বাসে অ্যাপটি ব্যবহার শুরু করলেও প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতার কারণে তিনি বুঝতে পারেননি যে তার মোবাইল ফোনের সঙ্গে অভিযুক্ত সজিবের মোবাইল ফোন কৌশলে সংযুক্ত করা হয়েছে।

এরপর থেকেই নিয়মিত মোবাইল ব্যালান্স থেকে টাকা অদৃশ্য হতে শুরু করে। কোম্পানির প্রতিনিধিদের জানানোর পরও কোনো সদুত্তর না পাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। সর্বশেষ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে তার ফোন থেকে ০১৭১২-০৭৩৪৭৭ নম্বরে ৩৯৭ টাকা এবং কিছুক্ষণ পর ০১৭১১-৩৩৯১১১ নম্বরে আরো ১০০ টাকা প্রেরণের ম্যাসেজ আসে। এরপর তিনি বিষয়টি গভীরভাবে অনুসন্ধান শুরু করেন।

অনুসন্ধানে বেরিয়ে আসে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত সজিব হোসেন মোবাইল সংযোগের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত তিন বছরে ভুক্তভোগীর মোবাইল থেকে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

অভিযুক্ত সজিব হোসেন গ্রামীণফোনের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী রাশেদুল ইসলাম সুষ্ঠু তদন্তপূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন