রূপসা উপজেলার ভবানীপুর গ্রামে বাকী টাকার জন্য দীন মোহাম্মদ ঢালী (৫২) নামে এক চা- দোকানি খুন হয়েছেন ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষকদল নেতা আবুল খায়ের লস্কর চা- দোকানি দীন মোহাম্মদ ঢালীর নিকট ৪শ’ টাকা বাকীতে মাংস বিক্রির করেন। বেশ কয়েকবার চেয়েও পায়নি।
মঙ্গলবার বিকালে টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদ কে ইট দিয়ে মাথায় আঘাত করে ।
পরে স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে গুরুতর জখমের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

