খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী গণ-ইফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী গণ-ইফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক গণ-ইফতারের আয়োজন করে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ ইফতার কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই জমায়েত হতে থাকেন। ইফতারের আগে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামিক পরিবেশনার মাধ্যমে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। দোয়া ও মোনাজাত শেষে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন।

বিজ্ঞাপন

আয়োজনে নারীদের জন্য আলাদা পর্দাসম্মত ইফতারের ব্যবস্থা রাখা হয়।

অন্যতম আয়োজক মারুফ বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের এ আয়োজন। আমরা আশা করি প্রতি বছর এরকম আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের উদ্যোগে অব্যাহত থাকবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতার চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোহান বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ায়। আমরা চাই, প্রতিবছর এমন আয়োজন হোক।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন