সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয়তাবাদী পেশাজীবী দল এক কোটি চারা রোপণ করবে

জাতীয়তাবাদী পেশাজীবী দল এক কোটি চারা রোপণ করবে
ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজশাহীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

এদিকে বিকালে অপর এ সভায় জাতীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’Ñএ নির্দেশনা মনে রেখে সব পেশাজীবী সংগঠনের নেতাদের দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নবগঠিত কমিটিকে স্বাগত জানান। শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত রাজশাহী জেলা ও মহানগর কমিটির পরিচিতি, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল । সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পেশাজীবী সংগঠনের নেতাদের এক হয়ে কাজ করতে হবে। এ দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে। রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন তা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়নসহ সব উন্নয়নকাজ এগিয়ে নিতে নগরবাসীসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় এ নগরীকে আরো সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরীরূপে গড়ে তুলতে চান তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সভাপতি মামুন-উর রশিদ, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহসভাপতি মোহাম্মদ আরফিন, এসএম মিজানুর রহমান অহিদ ও প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় পেশাজীবী দলের সহসভাপতি এসএম মুসা, ইফতেখার আলী বাবু ও হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং রাজশাহী জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, যুবদল রাজশাহী মহানগর আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও স্বেচ্ছাসেবক দল মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, জাতীয়তাবাদী পেশাজীবী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত মহানগর ও জেলা কমিটির নেতাদের পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়।

এছাড়াও বৃহস্পতিবার মানিকগঞ্জে ও পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা করে সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে নানা উদ্যোগের কথা ঘোষণা করা হয় ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন