বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্বোধন

বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বাগেরহাটে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সরকারি পি.সি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন যেভাবে চ্যারিটিমূলক কার্যক্রম পরিচালনা করছে, তাতে প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে। তিনি বলেন, তারেক রহমানের ভাষায় ‘একটু উদ্যোগ, একটু প্রচেষ্টাই সফলতা ও স্বাবলম্বিতা এনে দেয়।

এছাড়া শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার আদর্শ বাস্তবায়নে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন