আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের আব্দুল ছাত্তারের স্ত্রী সাহানারা বেগম (৪৫)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হাপানিয়া ক্যাম্পের আইসি এসআই সনজিৎ সাহা জানান, বেলা ৩টার সময় সাহানারা বেগম নিজ বাড়ি থেকে আসমানখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে ভালাইপুর-আসমানখালী সড়কের খাজা মোড়ে পৌঁছিলে তিনি যে যানবাহনে ছিলেন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...