আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল ও গুলিসহ ১৪টি অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল ও গুলিসহ ১৪টি অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তুল, গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্পের টহল দল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রায়ন এলাকার সীমান্তসংলগ্ন পোল্ট্রির মোড় চরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি পিস্তুল ১টি, বিদেশি পিস্তুলের ম্যাগাজিন ১টি, বিদেশি পিস্তুলের গুলি ৩ রাউন্ড, দেশীয় সুটার গান ১টি, রড় রামদা ২টি, ছোট রামদা ৫টি, হাসুয়া ৫টি, চাপাতি ১টি ও ছুরি ১ টি। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন