যশোরে আ. লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

যশোরে আ. লীগের ১১ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

যশোরের শার্শা উপজেলার নাশকতা মামলায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।

গতকাল সোমবার তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শারীরিক অবস্থা বিবেচনায় কাজিরবেড় গ্রামের সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে বাকি দশ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক শেখ নাজমুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নুর আলম পান্নু।

বিজ্ঞাপন

আত্মসমর্পণকারীরা হলেন- কাজিরবেড় গ্রামের কালাম হোসেন, সাইফুল ইসলাম, দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, শাহীন মেম্বার, জাফর, আইজুল, স্বপন, সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান ও উত্তর বুরুজবাগান গ্রামের মুরাদ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাতে শার্শার বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে গেলে তারা ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় সাকিব নামে এক যুবককে আটক করে স্থানীয়রা।

পরে দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় বিস্ফোরকদ্রব্য ও নাশকতা আইনে মামলা করেন। এজাহারে ৯৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়। মামলায় যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়েছে। তারা ১১ জনই এ মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন