মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বিজিবি একাধিক অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির দলটি সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের দক্ষিণ পাশে

পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে চ্যালেঞ্জ করলে লিটন মিয়া তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা অস্ত্র ও মোটরসাইকেলটি উদ্ধার করে। আটক মালামাল মহেশপুর থানায় জমা করা হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন