গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা

গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা হাসানুর শেখ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে হাসানুরের সঙ্গে ভাতিজা মামুন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাসানুরকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে হাসানুরের চিৎকারে স্বজনেরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন