বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু ২৪১ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে দিবাগত রাত ১২টার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের মনোনীত আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী পরিষদ মনোনীত শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট, সহকারী সম্পাদক গ্রন্থ ও আসবাবপত্রাদি স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ১৮৯ ভোট, সহকারী সম্পাদক ক্রীড়া বিষয়ক গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট ও সহকারী সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত শারমিন আক্তার, কামরুল ইসলাম সুমন, সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা, আয়েশা সিদ্দিকা, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ফকির ইসাদুল হক, জান্নাতুল ফেরদৌস ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী হৃদয় নির্বাচিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।
বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস এম নওরেজ মহীত, অ্যাডভোকেট রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-18af8b.jpg)