আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবারের ছেলে হাবিবুর রহমান (৪০)।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান তার নিজ মোটরসাইকেল চালিয়ে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। এসময় ধান বোঝাই ট্রাকটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। এদিন রাত সাড়ে ৯টায় কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন