মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: আমার দেশ

মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৮টার দিকে বেলনগর ঠাকুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। আর আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ওই এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মিজানুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর (রেফার) করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দুটি জব্দ করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন