রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা নদী থেকে অনিল কুমার সাহা (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়কের ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, ১ জুন সকাল ৯টার দিকে আলম সাহেবের বরফকল ঘাটে রূপসা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, বুধবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন