খুলনার মোংলা মহাসড়কের বালিঘাটায় মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন । নিহত মোটরসাইকেল চালক আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট থানার বাসিন্দা।
বিজ্ঞাপন
বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে ।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
প্রত্যক্ষদর্শিরা জানান, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের বালিয়াঘাটা পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ।
সংঘর্ষে মোটরসাইকেল পুরোপুরি ট্রাকের নিচে চলে যাওয়ায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয় । দু’জনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

