গাইবান্ধার সাঘাটা উপজেলার কলেজ মোড় এলাকায় টিকটকে নবম শ্রেণির এক কিশোর ও এক সন্তানের জননীর প্রেম। সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে প্রেমিক যুগল ।
মঙ্গলবার উপজেলার পূর্ব রাঘবপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তারা।
নিহতরা হলেন—ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে আল আমিন মিয়া (১৫) এবং জোড়ডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার তাজমিন (২৫)।
স্থানীয়রা জানান, আল আমিনের সঙ্গে টিকটকের মাধ্যমে এক সন্তানের জননী তাসলিমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
রোববার তাজমিন বিয়ের দাবি নিয়ে আল আমিনের বাড়িতে ওঠেন। এ সময় আল আমিনের পরিবারের মেনে না নেওয়ায় সোমবার দুজন একসঙ্গে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খান। পরে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
পুলিশকে না জানিয়ে আল আমিনের লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা এবং তাজমিনের লাশ হাসপাতালে পড়ে থাকে। পরে ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দারুল হুদা বলেন, এ ঘটনার খবর পেয়ে আল আমিনের লাশ উদ্ধার করে তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

