যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আ.লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সরখোলা গ্রামের মৃত মোকসেদ আলী ফারাজীর ছেলে রাশেদুল হক রাসু (৫২) এবং পাইকপাড়া গ্রামের শেখ আকবর হোসেনের ছেলে রিয়াজ শেখ (৩২)।
তাদের মধ্যে মোহাম্মদ মহিদুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া রাশেদুল হক রাসু আওয়ামী লীগের সদস্য ও রিয়াজ শেখ বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ওসি মো. জিয়াউর রহমান বলেন, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগসহ ছাত্রলীগের তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

