মাগুরার শ্রীপুরে নজরুল ইলেক্ট্রনিক ও স্যানেটারী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মাগুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ২ টি ইউনিটসহ মোট ৪ টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

