আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে

চুয়াডাঙ্গায় জামায়াত নেতাকে বিএনপি নেতার হুমকি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জামায়াত নেতাকে বিএনপি নেতার হুমকি
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার অন্তর্গত আট কবর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় জামায়াতে ইসলামীর নাটুদহ ইউনিয়ন আমিরের ওপর স্থানীয় নাটুদাহ ইউনিয়ন বিএনপি সভাপতি সামসুল আলম খান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় হঠাৎ করেই ওই বিএনপি নেতারা জামায়াতের নাটদাহ ইউনিয়ন আমির সামশুজ্জোহার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়। এ সময় অভিযুক্ত বিএনপি নেতাদের মুখ থেকে হুমকিমূলক বক্তব্যও শোনা যায়।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য রুহুল আমিন নিজেই এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি । তবে এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...