আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডি

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

বাগেরহাটের মোরেলগঞ্জের শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মেধাবী শিক্ষা উদ্যোক্তা ড. আবদুল্লাহ আল মিজান। বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনীত হন দেশের নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান।

গত ২ ডিসেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলমের অনুমোদনে রেজিস্ট্রার ড. আইয়ুব হোসেন কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধির চিঠিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

ড. মিজান ও লুৎফর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমতলী মাদরাসা তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে দ্বীনি প্রতিষ্ঠানটির সাবেক, বর্তমান ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসীর প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন